Contest Home | ঝড়ের রাতের আমবাগানে
আমি আর্য গতকাল রাত্রে আমাদের গ্রামে হঠাৎ করে খুব ঝড় উঠে। বাবা বলল এটা কালবৈশাখী ঝড়.
আমি বাবা মায়ের সঙ্গে জানলা গুলো তাড়াতাড়ি বন্ধ করছিলাম না হলে ঘরের ভেতরে খুব ধুলো ঢুকে যাচ্ছিল.
জানলা বন্ধ করার সময় দেখলাম সোঁ সোঁ করে খুব হাওয়া দিচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে গাছপালাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। বন্ধ কাঁচের জানলা দিয়ে দেখতে লাগলাম জোরে জোরে বিদ্যুৎ চমকানো তারপরেই কি জোর জোর আওয়াজ হচ্ছিল বাড়ি সব কেঁপে যাচ্ছিল. কাঁচের জানলা দিয়ে দেখলাম বড় বড় গাছগুলো কি ভীষণভাবে চারিদিকে দুলে যাচ্ছে ঝড়ো হাওয়াতে. বাড়ির পিছনের বাগানে বড় বড় আম গাছ লিচু গাছ বট গাছ একটা বড় কাঁঠাল গাছও খুব জোরে জোরে তুলছিল. বাড়ির পাশের পুকুর ধারে নারকেল, সুপুরি গাছগুলো একদম হেলে পড়ে যাচ্ছিল প্রচন্ড হাওয়াতে. তারপর জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল. দুমম্ হঠাৎ বাগানটা আলোয় আলো হয়ে গেল তারপর দুমম্ - প্রচন্ড শব্দ হলো আমাদের বাড়িটা যেন কেঁপে উঠলো।সব অন্ধকার হয়ে গেল বুঝতে পারলাম পাওয়ার কাট হয়ে গেল। বাড়ির এমার্জেন্সিতে অল্প কিছু লাইট মা জ্বালিয়ে দিল।
বাবা বলল বাগানে মনে হয় বাজ পড়েছে. একটু পরে ঝড়টা কমে গেলেও বেশ বৃষ্টি জোরে জোরে পড়তে লাগলো এই সময় মা আমাকে খাবার দিয়ে দিল আমি জানলার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে খাবার খেয়ে নিলাম. বাবা মাও খাবার খেয়ে নিল. বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেল. তখন প্রায় রাত্রি দশটা বাবা হঠাৎ বলল কিরে আর্য , আম কুড়াতে যাবি, আমার মন বললো, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে. মা প্রথমে একটু রাগ করলেও বাবার উৎসাহে রাজি হয়ে যায়.
বড় বড় টর্চ রেনকোট আর জুতো পড়ে আমরা আম কুড়ানর নৈশঅভিযানে পুরো রেডি হয়ে গেলাম. রেইনকোট পড়ার কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তখনও।
আমরা তিন জনে আম বাগানে -এরপর কি হলো জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গল্পটা কেমন লাগলো তোমাদের।
Critics Section
Subscribe to Writing Contest
Contest Info
- Contest Name: আগস্ট রাইটিং কনটেস্ট ২০২৫
- Created by: Raju Das
- Allowed Entries: 1
- Start: 19 Aug 2025
- Entry Close: 25 Aug 2025
- Vote Close: 30 Aug 2025
- Min Words: 100
- Max Words: 1500