ভারতচন্দ্রের জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের হুগলি অঞ্চলে। তিনি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এর সভাকবি ছিলেন। রাজদরবারে তাঁর সাহিত্যপ্রতিভার স্বীকৃতিস্বরূপ ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করা হয়।
তাঁর শ্রেষ্ঠ রচনা ‘অন্নদামঙ্গল’। এটি মঙ্গলকাব্য ধারার অন্তর্ভুক্ত। দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনার পাশাপাশি এই কাব্যে সামাজিক জীবন, প্রেম, ভক্তি ও মানবিক আবেগের সুন্দর প্রকাশ ঘটেছে।
‘অন্নদামঙ্গল’ এর অন্তর্গত ‘বিদ্যাসুন্দর’ অংশটি সবচেয়ে জনপ্রিয়। এখানে বিদ্যা ও সুন্দর নামক দুই চরিত্রের প্রেমকাহিনি চিত্রিত হয়েছে। ভাষার সৌন্দর্য, কৌতুকরস ও শৃঙ্গাররস এই অংশকে বিশেষভাবে সমাদৃত করেছে।
ভারতচন্দ্র রায় বাংলা মঙ্গলকাব্যের শেষ যুগের শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত। তাঁর কাব্যে মধ্যযুগীয় ধারার সঙ্গে নবযুগের ভাবধারার সংযোগ লক্ষ্য করা যায়। প্রেম, ভক্তি ও মানবিক আবেগের সমন্বয়ে তিনি বাংলা কাব্যকে নতুন মাত্রা প্রদান করেন।
No reviews yet
Be the first to rate and review this item.