০১. উৎসর্গ

উৎসর্গ


ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত, সাগ্নিক বীর

শ্রীবারীন্দ্রকুমার ঘোষ

শ্রীশ্রীচরণারবিন্দেষু


অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে।

তাই তো তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥

দহন-বনের গহন-চারী–

হায় ঋষি– কোন্ বংশীধারীনিঙ্‌ড়ে আগুন আন্‌লে বারি

অগ্নি-মরুর মাঝে।

সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝ্‌তে পারি না যে॥


দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হান্‌ছিলে বৈশাখে,

হঠাৎ সে কার শুন্‌লে বেণু কদম্বের ঐ শাখে।

বজ্রে তোমার বাজ্‌ল বাঁশি,

বহ্নি হলো কান্না হাসি.

সুরের ব্যথায় প্রাণ উদাসী–মন সরে না কাজে।

তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে॥


Tags (0) : No tags found.