“শ্মশানে যাত্রা কর, হে মর্ত্য মানব!
সেখানে জীবনের প্রকৃত রূপ উন্মোচিত হইবে;
সেখানে মৃত্যু তোমার সর্বশ্রেষ্ঠ গুরুরূপে তোমার হৃদয় স্পর্শ করিবে।”
“যাহা জন্মগ্রহণ করিয়াছে, তাহার মৃত্যু অবশ্যম্ভাবী।
যাহা মৃত্যু বরণ করে, তাহারও পুনর্জন্ম নিবারণ নেই।
এই অনিত্যতার চক্রভঙ্গে যে মনুষ্য মুক্তি খোঁজে, তাহার শ্রেষ্ঠ আশ্রম শ্মশান।”
প্রিয় মানবসমাজ! ইহলোকে আমরা যাহা কিছু দেখি, যাহা লইয়া মোহেরাজ্যে লিপ্ত হই, তাহা একান্তই ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল ও ধ্বংসনীয়। জীবনের রথে বসিয়া আমরা কেহই মৃত্যুর পথকে অতিক্রম করিতে পারি না। তথাপি মৃত্যুকে স্মরণ করিবার অবকাশ কোথায়?
তাই বলি, হে পথিক,
হে মর্ত্য মানব, মাসে একবার শ্মশানে গমন কর। সঙ্গে লও না সংসার, মোবাইল, দায়িত্ব কিংবা কাহারো আদেশ। নিঃসঙ্গ হৃদয়ে বসিয়া দেখ সেই মহাসত্যের নাট্য। শুন আগুনের ধ্বনি, দেখ দেহের ভস্ম, অনুভব কর বায়ুর স্তব্ধতা।
বহে যেও না শোকের ভার, লও না দেহগত মায়ার বোঝা — যেও নির্জন একাকীত্বে। শুনিবে হৃদয়ের নিকট হতে এক গম্ভীর নিঃশব্দ বাণী — "তুমি মর্ত্য, তুমি নশ্বর। এই জানাই তোমার মুক্তি।"
তখনই বোধ হইবে—
তুমি কে? কোথা হইতে আসিলে? কোথায় গমন করিতেছ?
তখনি জীবন হইবে পবিত্র,
আচরণ হইবে সদ্বিবেচক,
হৃদয় হইবে দয়াময়।
শ্মশান কেবল দেহদাহনস্থল নয়। ইহা এক আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র, এক চৈতন্য-সংলগ্ন সাধনপীঠ। যেখানে মনুষ্য বুঝিতে পারে জীবনের প্রকৃত স্বরূপ, এবং মৃতদেহ হইতে উপলব্ধি করিতে পারে —
কোনো নাম, খ্যাতি, গৃহ, শোভা কিংবা প্রেম অবশিষ্ট থাকে না।
শ্মশানে আসিয়া, যে ছিল সংসারে “কর্তা”, তিনি হইয়া দাঁড়ান “দেহমাত্র”।
সেই দেহকে বহন করে শোকাতুর পরিবার। আর সমস্ত জনসমক্ষে প্রতিফলিত হয় —
“সকলই মিছে, সত্য একমাত্র মৃত্যু।”
শৈব দর্শন, বিশেষত তান্ত্রিক শৈবতত্ত্ব, শ্মশানকে করে মহাপবিত্র স্থানরূপে বরণ।
মহাদেব শ্মশানবাসী।
তিনি যিনি ভস্মলেপিত শ্মশানে ধ্যানস্থ, তিনি আত্মার চিরন্তন মুক্তির প্রতীক।
শ্মশানে বসিয়া সাধক করেন শবসাধনা, যেখানে শবের নিকটে ধ্যান করিয়া তাঁহারা লঙ্ঘন করেন জীবনের ভেদরেখা।
শবকে শিবরূপে দেখিবার যেই সাধনা, তাহাই সর্বব্রহ্মময় আত্মবোধের পথ।
“মায়া যাহা বিভ্রম দেখায়, শ্মশান তাহা দহন করে।”
তাই শৈবতন্ত্র বলে —
“যেখানে মৃত্যু, সেখানেই শিব; যেখানে ভস্ম, সেখানেই জীবনমুক্তি।”
শ্মশানের ধোঁয়া, ভস্ম, অগ্নি — এই সমস্তই হইতে পারে জাগতিক অন্ধকার ঘোচাবার আলো।
তথাগত বুদ্ধ বলিয়াছেন —
“সব্বে সংখারা অনিচ্চা” — সমস্ত সংঘটিত বস্তু অনিত্য।
এই অনিত্যতাই জীবনের শ্রেষ্ঠ বোধ।
বুদ্ধের উপদেশে, প্রতিদিন স্মরণ করিতে হইবে —
“মৃত্যু আসিবে, আমি প্রস্তুত তো?”
বৌদ্ধ ভিক্ষুগণ শ্মশানে যাইতেন মৃতদেহের পচন, দাহ ও বিলয় প্রত্যক্ষ করিবার জন্য। তাহাতে সৃষ্টি হইত বৈরাগ্য, অহং-শূন্যতা।
তাহারা দেখিতেন —
যৌবনের অহংকার ছাই,
দেহের সৌন্দর্য ছিন্ন,
প্রিয়জনের সম্পর্ক — স্মৃতির অতীত।
এই মৃত্যুচিন্তাই তাহাদের মনের সমস্ত মোহ লুপ্ত করিত।
বৌদ্ধ দর্শন বলে — জীবনের প্রত্যেক মুহূর্ত অনিত্য;
যে মৃত্যুকে স্মরণ রাখে, সে জীবনের প্রতিটি শ্বাসে করুণা, মৈত্রী ও অলোভ ধারণ করে।
আধুনিক জীবনের আলেয়া ও শ্মশানের শুদ্ধি
বর্তমান যুগে, মানুষ আত্মবিস্মৃতির অতল গহ্বরে পতিত। কর্ম, অর্থ, প্রযুক্তি, মোহ, ভোগ, প্রতিযোগিতা — এই চক্রেই সে নিয়ত আবদ্ধ। কেহ ভাবে না “শেষ কোথায়”?
কিন্তু শ্মশানে একবার উপবিষ্ট হইলে,
সেই ধোঁয়া, সেই গন্ধ, সেই নিস্তব্ধতা চেতনার দরজা খুলে দেয়।
তখনই হৃদয়ে প্রশ্ন জাগে —
আমি কে?
আমি কাহার জন্য এত সংগ্রাম করি?
যাহা আজ আমায় লোভ দিচ্ছে, তাহা কি কাল আমার সঙ্গে থাকিবে?
এই আত্মজিজ্ঞাসাই তাহাকে লয় আত্মজ্ঞান ও পরম মুক্তির পথে।
তাই বলি, হে জিজ্ঞাসু মানব,
মাসে একবার নিঃশব্দে, নির্জনে শ্মশানে যেও।
সঙ্গে লও না সংসারের মোহ, প্রযুক্তির কলরব, সম্মান-অপমানের চিন্তা, বা পরিবারবিষয়ক সংলাপ।
যেও একান্ত একাকী।
চুপচাপ বসিয়া থাকো, দেখো মৃতদেহের আগমন, শুনো আত্মীয়ের ক্রন্দন, অনুভব করো আগুনের দহন।
সেই মুহূর্তেই হৃদয় জানিবে —
তুমি চিরকাল কারো নহ, তোমার কিছুই চিরস্থায়ী নহ।
এবং এই জ্ঞানেই জন্ম লয় করুণা, বৈরাগ্য, নম্রতা ও ত্যাগ।
যদি শ্মশানকে তুমি পাঠশালা করিয়া মৃত্যুর মুখে বসিয়া জীবনের পাঠ শিখিতে পারো।
শিবের ন্যায় ভস্ম মেখে লও জ্ঞানরূপ তপস্যা।
বুদ্ধের ন্যায় মরণস্মৃতির ধ্যানে জাগাও অন্তরাত্মা।
মৃত্যু বুঝিলে তবে জীবন সত্যরূপে উদ্ভাসিত হয়।
শ্মশানই তাহার দ্বার।
For years, the default expectation after Class 12, especially for science students has been simple: clear JEE for engineering or clear NEET for medicine. If you didn't fit into those two boxes, it often felt like you were out of options. How to Choose the Right Path.
That narrative is completely outdated. Read More
What if the world's largest river wasn't on the ground?
When people think of the Amazon, they imagine a vast jungle filled with exotic wildlife, giant trees, and the mighty Amazon River. But scientists have discovered something even more astonishing hidden above the forest. A massive invisible rivers flowing through the sky. Read More
বৃক্ষছায়ায় জ্ঞানের আলোকবর্তিকা: প্রাচীন ভারতীয় শিক্ষা দর্শনের গূঢ়তত্ত্ব Read More
A brief overview of the village where Batukeshwar Dutt was born, its historical significance and how to visit. Read More
অনেক বছর ধরে প্রচলিত একটি ধারণা মানুষ তার মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করে। আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে, এটি সম্পূর্ণ ভুল। আমরা আসলে আমাদের মস্তিষ্কের প্রায় সব অংশই ব্যবহার করি, শুধু একসঙ্গে নয়। প্রতিটি অঞ্চল নির্দিষ্ট কাজের জন্য দায়ী, কোনো অংশ ভাষা বোঝে, কোনো অংশ পরিকল্পনা করে, আবার অন্য অংশ আবেগ বা চলাফেরার নিয়ন্ত্রণে থাকে। Read More